করোনার পর নগর দারিদ্র্য বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ

করোনা মহামারি শুরুর আগে দেশে নগর দারিদ্র্যতার হার ছিলো ৯ দশমিক ৫২ শতাংশ।
মাত্র আড়াই বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮২ শতাংশ। অর্থাৎ, এসময়ে নগরজীবনে দারিদ্র্য বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ।

সোমবার (৬ জুন) রাজধানীর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা: সুবর্ণজয়ন্তীতে ফিরে দেখা” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. বিনায়ক সেন। ঢাকা শহরের ১ হাজার ৮১১ জনের ওপর জরিপ চালিয়ে এ তথ্য-উপাত্ত দিয়েছে বিআইডিএস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিনায়ক সেন বলেন, আমাদের তথ্য-উপাত্ত অনুযায়ী দেশে প্রথম লকডাউনের সময় দারিদ্র্যের হার ছিলো ৪২ শতাংশ।
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ শুরু হলে এ হার নামে ৩৬ শতাংশে।
ওমিক্রনের সময় সেটা আরও কমে দাঁড়ায় ২১ শতাংশে। বর্তমানে এ হার ১৬ দশমিক ৮২ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.