চুয়াডাঙ্গায় এক ধরণের পক্সের উপসর্গ দেখা দেওয়া সেই বৃদ্ধাকে হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে।
সেখানে আপতত রেখে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।
তিনি জানান, উপজেলার ভান্ডারদহ গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ফোস্কা ছিল।
হাসপাতালের মেডিকেল অফিসার ওয়াহিদ মাহমুদ রবিন ওই বৃদ্ধাকে দেখেন।
ওই বৃদ্ধার শরীরে এক ধরনের পক্সের উপসর্গ দেখে বিষয়টি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানান।
পরে তাদের পরামর্শে ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়।