ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে

দাম নির্ধারণের এখতিয়ার ব্যাংকগুলোর হাতে ছাড়ার পরই বাড়ছে ডলারের দাম।
বিপরীতে মান হারাচ্ছে দেশীয় মুদ্রা টাকা।
গতকাল সোমবারও ডলারের বিপরীতে টাকার দাম ৫০ পয়সা কমিয়ে ৯২ টাকা ৫০ পয়সা করেছিলো বাংলাদেশ ব্যাংক।

তবে একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার দাম বেড়েছে ১৩ পয়সা। মঙ্গলবার আন্তঃব্যাংকে প্রতি এক ডলার ৯২ টাকা ৩৭ পয়সা বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, করোনার পরে আমদানি ব্যয় অধিক হারে বেড়ে গেছে।
রপ্তানির তুলনায় আমদানি বাড়ায় বাজারে ডলারের চাহিদা বেড়েছে।
বাড়তি চাহিদা সামালাতে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। তাছাড়া বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ করছে না।
ব্যাংকগুলো যে দামে লেনদেন করে, তার মধ্যে একটি দর বিবেচনায় নেওয়া হয়। আজ ৯২ টাকা ৩৭ পয়সাকে বিবেচনায় নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.