‘পদ্মা সেতু সাহস ও সমৃদ্ধির প্রতীক’

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাংলাদেশকে তার দেশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল শুক্রবার ঢাকায় চীনা দূতাবাসের ফেসবুক পেজের নিয়মিত আয়োজন ‘রাষ্ট্রদূতের সঙ্গে এক মিনিট’ শীর্ষক ভিডিও বার্তায় তিনি অভিনন্দন জানিয়ে বলেন, পদ্মা সেতু আমার কাছে সাহসের একটি প্রতীক, সংকল্পের প্রতীক এবং সমৃদ্ধিরও প্রতীক।
রাষ্ট্রদূত লি জিমিং বলেন, আজ একটি মহৎ দিন! বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে, আর এক দশকের স্বপ্ন পূরণ হতে চলেছে!
এ পর্যায়ে আমি এই অসামান্য অর্জনের জন্য বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই!
আজ আমার কাছে রয়েছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে তৈরি এই ক্ষুদ্রাকৃতির পদ্মা সেতু।
সেতুটির নির্মাণকাজ বাস্তবায়নকারী কোম্পানি চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ বা এমবিইসি এটিকে আমার কাছে একটি স্মারক হিসেবে পাঠিয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.