আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আপনি প্রমাণ করেছেন আমরাও পারি।
নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন।
দুঃসময় চ্যালেঞ্জ নিয়ে সবকিছু অতিক্রম করে শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি।
শনিবার সকাল সাড়ে ১০টায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সারা বিশ্বে আপনি আজ প্রশংসিত।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনাকে অভিবাদন, আপনাকে গোটা জাতি স্যালুট করে। প্রধামন্ত্রী একা নন, রেহানা, জয়, পুতুল, ববির কী অপরাধ ছিল? একটি পরিবারকে টার্গেট করে হেনস্থা করা হয়েছে।
শুধু পরিবার নয়, সারা জাতিকে অপবাদ দেওয়া হয়েছে সেতুর বিনিয়োগ থেকে সরে গিয়ে। বঙ্গবন্ধুর পরিবারসহ অনেককেই অপমান করা হয়েছে। আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি।