করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩ লাখ ৩৪ হাজার ২৪৮ জন আক্রান্ত হয়েছে, যা আগের দিন ছিল ৩ লাখ ৮৬ হাজার ৬২ জন। এ ছাড়া নতুন করে আরও ৫৬৩ জনের মৃত্যু হয়েছে, যা আগের ছিল ৭২৭ জন।
সোমবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫৪২ জন।
মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬১ হাজার ৪৩৬ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৯৫৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭১ হাজার ৯৪৭ জন আক্রান্ত হয়েছে ইতালিতে। মৃত্যু তালিকায় শীর্ষে তাইওয়ান। দেশটিতে ৮৮ জনের মৃত্যু হয়েছে।