আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত বিমান সংস্থাগুলিকে এই নিয়ম চালু করতে হবে বলে জানিয়েছেন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (Directorate General of Civil Aviation = DGCA) তরফ থেকে গত ১৮ জুলাই দেশের বিভিন্ন এয়ারলাইন সংস্থাগুলিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের প্রযুক্তিগত ত্রুটির কারণে যাত্রীদের নাকাল হওয়ার নানান ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যে কারণে প্রযুক্তিগত ত্রুটির ঘটনাগুলির উপর নজর রাখতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন ডিজিসিএ৷ বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলি এখন থেকে বাধ্যতামূলক ভাবে বেস এবং ট্রানজিট স্টেশনগুলিতে যথাযথ অনুমোদনের পরেই বিমান চলাচলের পারফিশন পাবে। এর জন্য এয়ারক্রাফ্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং লাইসেন্সপ্রাপ্ত কর্মীরা দায়িত্বে থাকবেন। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সমস্ত বিমান সংস্থাগুলিকে এই নিয়ম চালু করতে হবে।

ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছেন, “বর্তমানে এয়ারলাইনগুলিতে প্রায়শই প্রযুক্তিগত ত্রুটির খবর পাওয়া যাচ্ছে”। এয়ারলাইনগুলি নির্ধারিত মান মেনে চলছে কি না তা নিশ্চিত করার জন্য ডিজিসিএ সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি স্পটচেকের পরিচালনা করেছে। ওই স্পট চেকিং করার সময় জানা গিয়েছে যে, ভারতের বেশির ভাগ এয়ারলাইনগুলি ভুলভাবে রিপোর্ট করার কারণে নানাবিধ ত্রুটি হচ্ছে। সীমিত দক্ষতা সম্পন্ন ইঞ্জিনিয়ারিং স্টাফের সঠিক ভাবে পরীক্ষা চালাতে পারছেন না। এছাড়াও এয়ারলাইনগুলি ‘মিনিমাম ইকুইপমেন্ট লিস্ট’-এর সাহায্যেই বিমান পরিচালনার কাজ করছে বলেও লক্ষ্য করেছে ডিজিসিএ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.