এভিয়েশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা

এইচএসসি পাসের পর সবার চিন্তা থাকে প্রথম সারির ইউনিভার্সিটিতে ভর্তি, সঙ্গে পছন্দের বিষয়ে পড়ে ভবিষ্যতে ভালো কিছু করা। তাদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পড়বে বিজনেসে, কেউ পড়বে ল’ নিয়ে। এ ছাড়া বিভিন্ন বিষয় তো থাকছেই। কিন্তু আমরা যদি গতানুগতিক বিষয়ে না পড়ে যুগের চাহিদার দিকে লক্ষ্য করে নতুন বিষয়ে পড়ি তবে কেমন হয়। তা যদি হয় আবার চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চার। সেদিক থেকে আমরা বেছে নিতে পারি এভিয়েশন ইঞ্জিনিয়ারিং।

এসএসসি বা এইচএসসি অথবা ও লেভেল বা এ লেভেল পাস করেই যে কোনো ছাত্রছাত্রী দেশে শুরু করতে পারেন বিমান প্রকৌশল বিষয়ে পড়াশোনা। এ বিষয়ে ডিগ্রি নিয়ে নিজেকে গড়ে তোলা যায় একজন বিমান প্রকৌশলী হিসেবে। দেশ-বিদেশের এয়ারলাইন্সে মেইনটেন্যান্স কিংবা ম্যানুফ্যাকচারিং সংস্থায় প্রকৌশলী হিসেবে কাজ করার রয়েছে অফুরন্ত সুযোগ।

বাংলাদেশসহ বিশ্বের যে কোনো এয়ারলাইন্সে বিমান প্রকৌশল, বিমান চলাচল ও ব্যবস্থাপনা সংশ্নিষ্ট পেশায় কর্মকর্তারা সম্মানজনক পদ ও আকর্ষণীয় বেতনে কাজ করছেন। দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই বিষয়ে পড়াচ্ছে। তাদের মধ্যে অন্যতম ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। উড়োজাহাজ প্রকৌশল বিষয়ে যুক্তরাজ্যের শিক্ষা বোর্ড বিটিইসি এডেক্সেল অনুমোদিত এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এভিয়েশন ম্যানেজমেন্টসহ এয়ারলাইন্স সংশ্নিষ্ট বিভিন্ন ধরনের কোর্স পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠান। এখান থেকে পাস করে অনেকেই কাজ করছেন দেশি-বিদেশি একাধিক এয়ারলাইন্স কোম্পানিতে। প্রতিষ্ঠানটি নিজস্ব ক্যাম্পাসে অবস্থিত।

কোর্সের মেয়াদ: এইচএসসি বা ‘এ’ লেভেল পাসের পর এইচএনডি (হায়ার ন্যাশনাল ডিপ্লোমা) ১৮ মাস এবং সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর মাত্র এক বছরেই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করা যায়। ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে লেভেল-৬ বা ব্যাচেলর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে বিদেশি নামিদামি বিশ্ববিদ্যালয়ে। এমনকি এ বিষয়ে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি নেওয়ার সুযোগ আছে।

ভর্তির যোগ্যতা-এইচএসসি বা সমমান বিজ্ঞান বিভাগে কমপক্ষে জিপিএ ২.৫০। কোর্সের মেয়াদ চার বছর।

যোগাযোগ: বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা। ফোন: ০১৭৪৯৩০৬০৯০, ০১৯৭০৬০৮০৭১।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.