পাঁচ দিনের সফরে মালয়েশিয়া গেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান।
এসময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, লেবার কনস্যুলার ছায়েদুল ইসলাম মুকুল ও ফার্স্ট সেক্রেটারি তাহমিনা ইয়াসমীন মন্ত্রীকে অভ্যর্থনা জানান।
সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, মন্ত্রীর পিএস এএফএম হায়াত উল্লাহ, এপিএস সাজ্জাদ হোসাইন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (কেবিনেট ডিভিশন) রায়াসাত আল ওয়াসিফ।
মন্ত্রী মালয়েশিয়ায় মঙ্গলবার (১৬ আগস্ট) শুরু হওয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ব্লু ওশেন স্ট্যাটিজি ২০১৬ এবং বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে শনিবার (২০ আগস্ট) পর্যন্ত কমনওয়েলথ অ্যাসোসিয়েশন ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্সে যোগ দিচ্ছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।