জামালপুরে সন্দেহভাজন জেএমবি সদস্য গ্রেফতার

গ্রেফতার 1_8জামালপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চিথলীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল কাদের (৩০) চিথলীয়া গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি জেএমবির সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিথলীয়া গ্রাম থেকে জেএমবির সক্রিয় সদস্য কাদেরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কাদের দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.