ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৯ আগস্ট

kamiapurপবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ৭ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট পাওয়া যাবে।

রোববার রেলভবনে রেলমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক হয়। ওই বৈঠক সূত্রে এ খবর জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের, ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে।

১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা ধরে এই টিকিট বিক্রির সূচি তৈরি করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.