প্রিয়াঙ্কার ভক্তসংখ্যা এখন এক কোটি। ছবি পোস্ট করার মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর ভক্তসংখ্যা এই মাইলফলকে পৌঁছায়। প্রিয়াঙ্কাও ধন্যবাদ জানান তাঁর প্রিয় ভক্তদের।
প্রিয়াঙ্কা বর্তমানে নিউইয়র্কে ‘কোয়েন্টিকো’র দ্বিতীয় মৌসুমের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা তাঁর এ আনন্দের খবরটি শেয়ার করেন। পাশাপাশি একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করেন।
প্রিয়াঙ্কা লেখেন ‘ধন্যবাদ! আমাদের এক কোটির (১০ মিলিয়ন) পরিবার। অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’ ‘বাজিরাও মাস্তানি’ তারকা ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যায় আরেক তারকা দীপিকা পাড়ুকোনের চেয়ে পিছিয়ে আছেন। দীপিকার ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ (১০.৭ মিলিয়ন)।
প্রিয়াঙ্কার পরের স্থানে আছেন আলিয়া ভাট। তাঁর ভক্তের সংখ্যা ৮৫ লাখ (৮.৫ মিলিয়ন)। সোনম কাপুর ও অক্ষয় কুমার আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে। তাঁদের ভক্তের সংখ্যা ৬৮ লাখ (৬.৮ মিলিয়ন) ও ৬৩ লাখ (৬.৩ মিলিয়ন)।
আরও খবর