নির্বাচন আজই হলে দোদুল্যমান ভোটার অধ্যুষিত রাজ্য ফ্লোরিডা, ওহাইও ও ভার্জিনিয়ায় জয় পাবেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। পাশাপাশি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে তাঁর দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। মতামত জরিপের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী প্রতিষ্ঠান ইপসোস এ পূর্বাভাস দিয়েছে।
জনমত জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় হিলারি ক্লিনটন বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ছয় শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। পাশাপাশি হিলারি বেশির ভাগ জনবহুল রাজ্যসহ ১৯টি রাজ্যে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে নির্বাচন হলে নির্বাচকমণ্ডলীর (ইলেক্টোরাল কলেজ) ভোটের মধ্যে কমপক্ষে ২৬৮টি ভোট পাবেন হিলারি।
এদিকে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের লাখ লাখ গোপন নথি ফাঁস করে দুনিয়াজুড়ে আলোচনার ঝড় তোলা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ হিলারি ক্লিনটনের প্রচারণাসংক্রান্ত ‘গুরুত্বপূর্ণ’ নতুন নথি প্রকাশ করতে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন। গত বুধবার ফক্স নিউজকে এ কথা বলেন অ্যাসাঞ্জ।
আরও খবর