যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গুলির খবর ছড়িয়েছে। তবে এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো কর্মকর্তার খবর মেলেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম সোমবার (২৯ আগস্ট) সকালে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্ববৃহৎ শহরটির এ গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এয়ারপোর্টে গুলি ছোঁড়া হয়েছে। ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ।
বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির খবরের পর এয়ারপোর্ট থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে পুলিশ।