প্রবীণদের জন্য পাঁচ বছরের মাল্টিপল ভিসা প্রদান শুরু ভারতীয় হাইকমিশনের

download (1)জীপুরের ৬৮ বছর বয়সী মোঃ নূরুল হক আখন্দকে পাঁচ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা প্রদান করে। এই ভিসা প্রদান শুরু করলো বাংলাদেশের ভারতীয় হাইকমিশন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা গতকাল নিজে এই ভিসা প্রদানের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু করলেন।
ভারত সরকারের ঘোষণা অনুযায়ী ৬৫ বছরের অধিক বয়সী বাংলাদেশি নাগরিকরা এখন থেকে দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যার মেয়াদ হবে পাঁচ বছর। তবে প্রতিবার মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসায় ভ্রমণকালে কোনো অবস্থাতেই টানা ৯০ দিনের বেশি অবস্থান করা যাবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.