জেদ্দা টার্মিনাল থেকে হজযাত্রীদের মদিনা গমন বন্ধ

zaddaজেদ্দা হজ টার্মিনাল থেকে বাসযোগে হজযাত্রীদের মদিনা গমন বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার।

সৌদি সরকারের হজ ও ওমরাহ্ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশ ও বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি-২০১৬ অনুসারে জেদ্দা হজ টার্মিনাল থেকে বাস যোগে হজযাত্রীদের মদিনা গমনের নির্ধারিত সময়সীমা গতকাল (৩০ আগষ্ট) শেষ হয়ে গেছে।

বাংলাদেশ হজ অফিস, জেদ্দার মৌসুমী হজ অফিসার মুহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক জরুরী এক চিঠিতে সকল হজ এজেন্সী ও হজযাত্রীদের এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, নির্দেশ অমান্য করে কোন এজেন্সি হজযাত্রী প্রেরণ করলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকেই বহন করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.