ভর্তি পরীক্ষায় দীপিকাকে নিয়ে প্রশ্ন

Deepika_Padukone1472710209বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন যে তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। এবার কিনা পরীক্ষার প্রশ্নেও জায়গা পেলেন এ অভিনেত্রী।

হলিউড সিনেমা, বিজ্ঞাপন, ফোর্বস ম্যাগাজিনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা, ভ্যানিটি ফেয়ার নেক্সট জেনারেশন সব জায়গায় রয়েছেন দীপিকা। সম্প্রতি ভারতের এয়ারফোর্স এনট্রান্স পরীক্ষায় একটি প্রশ্ন করা হয়েছে পিকু সিনেমা খ্যাত এ অভিনেত্রীকে নিয়ে।

ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ আগস্ট অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট। সেখানেই সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় দীপিকাকে নিয়ে।

প্রশ্নটি ছিল, ‘২০১৬ সালে কোন সিনেমার জন্য দীপিকা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পান?’ নিচে চারটি অপশনও ছিল। সেগুলো হলো: বাজিরাও মাস্তানি, তামাশা, পিকু ও হ্যাপি নিউ ইয়ার।

তবে সিনেমাজগৎ নিয়ে প্রশ্ন ভারতে নতুন নয়। এরFeacebook20160901121225 আগে ২০১৫ সালে ভারতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষায় বাহুবলি সিনেমা নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

কাজের দিক থেকে দীপিকার পরবর্তী সিনেমা পদ্মাবতী। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এ ছাড়া আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে তার হলিউড সিনেমা এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.