রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন

রাজধানীর উত্তরার একটি টিনশেড মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে।

আজ সোমবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায়। ১০ মিনিট পরেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছে, আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.