ঐশ্বরিয়ার জায়গায় অ্যামি!

cd3790083edb586a5735dc320b802ec6-6২০১০ সালে রোবট সিনেমায় ভারতের মহাতারকা রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার সেই রোবট-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে। এই ছবিতেও থাকছেন রজনীকান্ত, কিন্তু থাকছেন না ঐশ্বরিয়া। সাবেক এই বিশ্বসুন্দরীর জায়গা নিয়েছেন সাবেক ‘মিস টিন ওয়ার্ল্ড’ অ্যািম জ্যাকসন। ছবির নতুন কিস্তির নাম রাখা হয়েছে রোবট ২.০।

২৪ বছর বয়সী অ্যামির ক্যারিয়ারে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় বাজেটের ছবি। নতুন এই ছবির বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। শনিবার থেকে ভারতের চেন্নাইয়ে রোবট ২.০-এর শুটিং শুরু করেছেন অ্যামি। এস শংকর পরিচালিত এই ছবিতে খল চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। সংগীত পরিচালনায় আছেন এ আর রহমান। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। বলিউড বাবল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.