বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদেরৌ আগামী বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী
বিভাগ: তড়িৎ/যান্ত্রিক/ইলেকট্রনিকস/পাওয়ার/সিভিল
পদসংখ্যা: ৯৮
যোগ্যতা: তড়িৎ/যান্ত্রিক/ইলেকট্রনিকস/পাওয়ার/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। এসএসসি/সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ–৩ থাকতে হবে। কোনো পরীক্ষাতেই জিপিএ–২.২৫–এর নিচে থাকা যাবে না।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ২০২৩ সালের ২২ জুন ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আ্উউ
আবেদন ফি
অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৬ টাকাসহ মোট ৫৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ৬ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।
