ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

office20160915100310পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ (বৃহস্পতিবার) থেকে খুলছে অফিস-আদালত। নাড়ির টানে গ্রামের বাড়ি ঈদ করে ইতোমধ্যে রাজধানী ঢাকাতে ফিরেছেন চাকরিজীবীরা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে আজ ফিরে আসছেন নিজ নিজ কর্মস্থলে।

এবার পবিত্র ঈদুল আজহার ছুটি ছিল তিন দিন। তবে শুক্র ও শনিবার সাধারণ ছুটি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে গত বোরবার (১১ সেপ্টেম্বর) মঞ্জুরি ছুটি মিলে এবার টানা মোট ছয়দিনের ছুটি ছিল। টানা এ ছুটি শেষে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে কর্মজীবন।

এদিকে, ঈদুল আজহার ছুটি শেষ হলেও এখনো ফিরে আসেনি ব্যস্ত নগরী ঢাকা প্রাণ। সড়কে যানবাহনের চাপ নেই বললেই চলে। ব্যাংক বা অফিসেও নেই তেমন চাপ।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর (রোববার) ছুটি ঘোষণা করায় আগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন অফিস খোলা থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.