হেলিকপ্টার বিধ্বস্তে নিহত শাহ আলমের মরদেহ হস্তান্তর

helicopter-sm2016091613072020160917160342উখিয়ার রেজু নদী সংলগ্ন সাগর মোহনায় শুক্রবার হেলিকপ্টার বিধ্বস্তে নিহত শাহ আলমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে নিহতের বড় বোনের স্বামী মিজানুর রহমান মরদেহটি গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া। তিনি জানান, সকালে মরদেহটি নিয়ে স্বজনরা গ্রামের বাড়ি সাতক্ষীরার উদ্দেশে রওনা দিয়েছেন।

নিহত শাহ আলম (৩২) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রাজারপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের শেখ মো. শামসুর রহমানের ছেলে। তিনি ঢাকার ঈগল-বি নামের একটি বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত ছিলেন।

এদিকে বিধ্বস্ত হেলিকপ্টারের পরিচালনাকারী সংস্থা মেঘনা গ্রুপের মার্কেটিং ম্যানেজার খোরশেদ আলম জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি জোয়ারের পানিতে মুক্ত রাখতে স্থানীয়দের সহযোগিতায় উপরে নিয়ে আনা হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে সিভিল এভিয়েশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.