মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের কমিটি ঘোষণা

3মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএসইউএম- এর ঈদ সেলিব্রেশন ও ডিনার অনুষ্ঠানে মোহাম্মাদ রবিউল ইসলামকে আহবায়ক ও মো. জিয়াউর রহমান জিয়াকে সদস্য সচিব করে ১৯ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

বিএসইউএম- এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ মহিউদ্দিন মাহি মালয়েশিয়া ত্যাগ এবং পূর্বের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী মালয়েশিয়ার ৩৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএসইউএম- এর উপদেষ্টা মাহশা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল বাসার।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন- সৈয়দ মো. মিনহাজুর রহমান, এমএইচএম মোবাশ্বির, আরাফাত হোসাইন রিয়াজ, মুত্তাকিন মাহমুদ শাফায়েত, শারিফুল ইসলাম, শামসুজ্জামান নাঈম, মো. শাহপরান, কামরুজ্জামান শাহীন, শুভন হোসাইন, মো. রিয়াজুল কারিম, কেএম ফাহাদ, আনিছুর রহমান রিপন, মো. মিজানুর রহমান, এএসএম রাসেল সিকদার, রায়হান, হাবিবুল বাশার সুমন।

বিএসইউএম- এর সাবেক সেক্রেটারি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও মো. শাহপরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহশা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল বাসার।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.