বাংলাদেশের উন্নয়নে অস্ট্র্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে

speker-aus-sm20160922183922বাংলাদেশ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়ন সূচকে প্রভূত উন্নতি সাধন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট।

তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া সম্পর্ক বন্ধুপ্রতীম। বরাবরের মতো বাংলাদেশের উন্নয়নে অষ্ট্রেলিয়ার সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড.শিরীন শারমিন চোধুরীর কার্যালয়ে সাক্ষাতকালে এ মন্তব্য করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার।

সাক্ষাতকালে তারা উভয় দেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাসের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে আসন বন্টন প্রক্রিয়া, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন প্রক্রিয়া, সংসদে বিরোধী দলের ভূমিকা, সংসদ সদস্যদের কার্যক্রম, নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের নেতৃত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্পিকার বলেন,অষ্ট্রেলিয়ার সঙ্গে সুদূর অতীত থেকে বাংলাদেশের বন্ধুপ্রতীম সম্পর্ক রয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়নে অষ্ট্রেলিয়ার সহযোগিতার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

হাইকমিশনার নারী শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, মাতৃস্বাস্থ্য, শিশু মৃত্যুরোধ প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

এসময়ে স্পিকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার উন্নয়নে শিক্ষা উপবৃত্তি, অবৈতনিক নারী শিক্ষা কার্যক্রম, বিনামূল্যে বই বিতরণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে।

তিনি সম্প্রতি ইউএন উইমনেরে পক্ষ থেকে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কার এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরাম কর্তৃক ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড প্রদানকে বাংলাদেশের জন্য অনন্য অর্জন হিসেবে আখ্যায়িত করেন।

এ সময় হাইকমিশনার সাক্ষাৎ দেওয়ার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান এবং স্পিকারও হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.