ওয়াশিংটনে শপিং মলে গুলি, নিহত ৪

shoot1474689066যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে একটি শপিং মলে বন্দুক হামলায় নিহত হয়েছে চারজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, হামলাকারী পালিয়ে গেছে।

রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন স্টেট পেট্রোলের মুখপাত্র মার্ক ফ্রান্সিস টুইটারে বলেছেন, সিয়াটল শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার উত্তরে ওয়াশিংটন রাজ্যের বার্লিংটনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলা হয়।

ফ্রান্সিস জানিয়েছেন, হামলাকারীকে খুঁজছে পুলিশ। মলের বাইরে থাকা উদ্ধারকর্মীদের একটি ছবি তিনি পোস্ট করেছেন।

এক টুইটে ফ্রান্সিস বলেছেন, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর পুলিশের সহযোগিতায় জরুরি বিভাগের কর্মীরা শপিং মলের ভেতরে ঢুকেছেন। আহতদের উদ্ধার করছেন তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.