রামপাল ইস্যুতে ইউনেস্কোকে ৭দিনের মধ্যে জবাব দেবে সরকার

1474789368সুন্দরবন সংলগ্ন রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কো যে উদ্বেগ প্রকাশ করেছিলেন আগামী ৭ দিনের মধ্যে তার জবাব দেবে সরকার। রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি-বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
সম্প্রতি বাংলাদেশ সরকারকে দেয়া চিঠিতে ইউনেস্কো সুন্দরবন ও এর আশেপাশের জীববৈচিত্র্য এবং পরিবেশের উপর বিরুপ প্রভাবের আশংকা করে উদ্বেগ জানিয়েছে।
ইউনেস্কোর এই উদ্বেগের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসছে না সরকার। তারা যে চিঠি দিয়েছে তার জবাব আগামী এক সপ্তাহের মধ্যে দেয়া হবে।
তিনি বলেন, রামপাল নিয়ে ইউনেস্কো কোনো বৈজ্ঞানিক ব্যাখা দেয়নি।
ইউনেস্কোর চিঠির কথা উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, রামপালে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করা হবে ইউনেস্কোর এমন আশংকা সঠিক নয়। এটা তারা তাদের মতামত প্রকাশ করেছে।
তিনি বলেন, পরিবেশগত দিক বিবেচনা করে সেখানে (রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্পে) উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.