শারীরিক হেনস্তার শিকার গিগি হাদিদ

cdhssteগত বৃহস্পতিবার ‘মিলান ফ্যাশন উইক’ অংশ নেন মার্কিন জনপ্রিয় মডেল গিগি হাদিদ। সেখান থেকে ফেরার পথে হয়রানির শিকার হন তিনি। শো শেষে ভিড় ঠেলে গিগি এবং তার বোন বেলা গেটের বাইরে গাড়ির দিকে এগোচ্ছিলেন। এর মধ্যেই আচমকা পিছন থেকে গিগিকে জড়িয়ে ধরে কোলে তুলে নেন এক ব্যক্তি। পরে জানা যায়, ব্যাপারটি ছিল পূর্ব পরিকল্পিত। সেই ব্যক্তিটি আর কেউ নন, মার্কিনী ‘কুখ্যাত’ প্র্যাঙ্কস্টার ভিটালি সেডিয়াক।

ওদিকে পেছন থেকে আচমকা আক্রমনে গিগিও সঙ্গে সঙ্গে তার মুখে ঘুষি চালান। তার পরেই গিগিকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যান ভিটালি সেডিয়াক। ঘটনার পর নিজের বক্সিং কোচকে ধন্যবাদ জানিয়ে গিগি টুইট করেছেন, ‘মেয়েরা, নিজেদের প্রস্তুত রেখো। বিপদে পড়লে পেশির জোরটাই কাজে আসবে।’

উল্লেখ্য, গিগিকে হয়রানি করা সেই ব্যক্তি যিনি হলিউড তারকাদের হেনস্থা করার জন্য কুখ্যাত। এর আগেও কেন্ডাল জেনার, ম্যাডোনা, উইল স্মিথের মতো তারকাদের বিরক্ত করেছেন ভিটালি। ব্র্যাড পিটকে হেনস্থা করার পর জেলেও যেতে হয়েছিল তাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.