রৌমারী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

549a8ce4ecb8df828aa39b498a9f5b81সম্প্রতি কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি হতাহতের ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আহ্বানে বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার চরনতুন বন্দর সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার শ্রী সঞ্জয় শর্মা।

অপরদিকে, বাংলাদেশের পক্ষে ছিলেন রৌমারী বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম। তিনি জানান, বৈঠকে বিএসএফ বাংলাদেশি হত্যার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশিদের উপরে আর আক্রমণ করবে না মর্মে প্রতিশ্রুতিও দিয়েছে। এ ছাড়া বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, দুই দেশের চোরাচালানিদের তথ্য আদান প্রদান এবং বিজিবি-বিএসএফ কোম্পানি ও বিওপি ক্যাম্প পর্যায় সমন্বয়ে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.