রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৫

Rajshahi_road_accident_picture_sm_572405381জোবায়ের আহম্মেদ অভি: রাজশাহী নগরীর নওদাপাড়ায় বালিবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান সবুজ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রল) সকাল পৌনে ৯টার দিকে নওদাপাড়ার সিটি বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার সেকেন্ড অফিসার (এসআই) হারুনুর রশিদ হারুন জানান, মহানগরীর নওদাপাড়া থেকে বালুবাহী একটি ট্রাক কাশিয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি সকাল পৌনে ৯টার দিকে সিটি বাইপাস সড়কের ট্রাক টার্মিনালে পৌঁছালে কাশিয়াডাঙ্গা মোড় থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী আসাদুজ্জামান সবুজ মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি।

নিহত সবুজ নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর এলাকার বয়েজ উদ্দিনের ছেলে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.