বাংলাদেশ বিমান ফ্লাইং সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব কেবিন ত্রুক্রর ২০১৫-১৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রশাসনিক ভবনে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে আক্তারুজ্জামান সভাপতি ও দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যরা হলেন_ সহভাপতি (১) হামিদ, সহসভাপতি (২) হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক (১) ইউসুফ, যুগ্ম সম্পাদক (২) আনোয়ার, সাংগঠনিক সম্পাদক তপু, কোষাধ্যক্ষ নূর নবী। সদস্যপদে নির্বাচিত হয়েছেন মারজিয়া, গণি, আজিজ ও
তাইফ। গতকাল শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও খবর