আনুশকার গুরু ক্যাটরিনা

আনুশকার গুরু ক্যাটরিনা।

তাঁর অভিনয় নিয়ে কথা হলেও নাচ নিয়ে কারো দ্বিমত নেই। শুধু নৃত্যই নয়, এবার কোরিওগ্রাফও করে দেখালেন ক্যাটরিনা কাইফ। আর তা করলেন ‘জিরো’ সহশিল্পী শাহরুখ খান ও আনুশকা শর্মার জন্য। সেটা কোনো সিনেমার জন্য নয়, ‘জিরো’র প্রচারণার জন্য এই ছবির তিন অভিনেতা-অভিনেত্রী হাজির হয়েছিলেন রিয়ালিটি শো ‘ডান্স প্লাস ৪’-এর জন্য। সেখানে সবার অনুরোধে শাহরুখ ও আনুশকা হাজির হন মঞ্চে। ‘জিরো’তে করা আনুশকার চরিত্রটির শারীরিক সীমাবদ্ধতা থাকায় রুপালি পর্দায় নাচতে দেখা যায়নি তাঁকে। সেই অপ্রাপ্তি মেটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ক্যাটরিনা। এই ছবির ‘মেরে নাম তু’ গানটির কোরিওগ্রাফ করে দেন ক্যাট। শুধু তা-ই নয়, শাহরুখ ও আনুশকাকে নিজে দাঁড়িয়ে থেকে অনুশীলনও করান। তাঁর কাজে খুশি হয়ে আনুশকা তাঁকে ‘গুরু’ হিসেবে আখ্যায়িত করেন। শুধু তা-ই নয়, ক্যাটের পা ধরে সম্মান জানানোরও চেষ্টা করেন ‘পরী’ তারকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.