সবচেয়ে বেশি টাকা দিয়ে ‘মান্নত’ কিনেছেন শাহরুখ

সবচেয়ে বেশি টাকা দিয়ে ‘মান্নত’ কিনেছেন শাহরুখ।

বলিউড বাদশা শাহরুখ খান জীবনে সবচেয়ে বেশি টাকা দিয়ে কোন জিনিসটা কিনেছেন জানেন কি?
শাহরুখ সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে নিজেই এর উত্তর দিলেন। তা হল- ‘মান্নত’। প্রথমে এই বাংলোর নাম কিং খান রেখেছিলেন ‘জান্নাত’, তবে ওখানে গিয়ে একের পর এক মনকামনা পূরণ হওয়ার কারণেই বাংলোটির নাম রাখেন ‘মান্নত’।
শাহরুখ বলেন, আমরা আসলে যারা দিল্লির বাসিন্দা, তারা বাড়ি, বাংলোতে থাকার ধ্যানধারণাতেই অভ্যস্ত। তবে যারা মুম্বাইয়ে থাকেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপার্টমেন্টেই থাকেন।
তবে দিল্লির লোকেরা ফ্ল্যাট পছন্দ করেন না, তারা ছোট্ট হলেও একটা বাড়ি কিনতেই পছন্দ করবেন। আর যখন আমি দিল্লি ছেড়ে মু্ম্বাইয়ে এলাম, তখন আমি বিবাহিত।
গৌরীকে নিয়ে তখন আমি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতাম। আমার শাশুড়িমা (গৌরীর মা সবিতা ছিব্বর) সবসময় বলতেন-তোমরা বড্ড ছোট জায়গায় থাকো।
আর তার পর যখন আমি ‘মান্নত’ দেখি, তখন আমার দিল্লির ওই সব বাংলোবাড়ির কথাই মনে পড়ল। শেষ পর্যন্ত আমি এটি কিনেই ফেললাম। ওটাই আমার জীবনে সবচেয়ে দামি জিনিস ছিল।
শাহরুখ-গৌরীর ‘মান্নত’ এখন অনেক শাহরুখভক্তের কাছেই দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। প্রসাদ প্রমাণ এই বাংলো পছন্দ নয়, এমন ব্যক্তি খুব কমই আছে।
জানা যায়, গৌরীকে দেয়া কথা রাখতেই নাকি ‘মান্নত’ কিনেছিলেন শাহরুখ। কিং খান একবার বলেছিলেন, ‘আমার যদি কোনো দুর্দিনও আসে, তাও মান্নত কোনো দিন বিক্রি করব না।’
জানা যায়, শাহরুখ এই মান্নত যখন কিনেছিলেন, তখন এ বাড়িটির নাম ছিল ভিলা ভিয়েনা। সেই সময় বাড়িটির দাম ছিল ১৩ কোটি ২০ লাখ রুপি। আর বর্তমানে বাড়িটির দাম ২০০ কোটি রুপি।
জানা যায়, বাংলোটি কেনার পর এটি নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন শাহরুখ-গৌরী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.