নেপালের ভূকম্পনে বাংলাদেশের গার্মেন্টস-এ ফাটল: ৩টি কারখানা বন্ধের নির্দেশ ইউরোপীয় ক্রেতাদের

1384496002-bangladesh-garment-workers-at-a-dhaka-factory_3233397গত ২৫ এপ্রিল নেপালে আঘাতহানা ভূমিকম্প অনুভূত হয়েছিল বাংলাদেশেও। আর এতেই ক্ষতিগ্রস্থ হয় বাংলাদেশের কয়েকটি গার্মেন্টস। ভূমিকম্পের পর গার্মেন্টসগুলো পরিদর্শন করে বিদেশি বিশেষজ্ঞ দল। পরিদর্শনের পর তারা দেশের মোট তিনটি গার্মেন্টস বন্ধের পরামর্শ দিয়েছে তারা।

মঙ্গলবার ওই বিশেষজ্ঞদলের এক পরিদর্শকের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে চ্যানেল নিউজ এশিয়া।

নেপালের ৭.৮ মাত্রার ভূমিকম্পের কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। এতে দুই নিহত হয় এবং ভয় ছড়িয়ে পড়ে লোকজনের মধ্যে। আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে। ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত হয় এক হাজার ১শ মানুষ। ওই ঘটনার পর গার্মেন্টস শ্রমিকদের নিরপত্তা নিয়ে সচেতন হয়ে উঠে ইউরোপিয়ান ক্রেতারা।
২০১৩ সালের ওই দুর্ঘটনার পর ইউরোপের প্রায় ২শ ক্রেতা মিলে একটি নিরাপত্তা কমিটি গঠন করে। ওই নিরপত্তা কমিটির প্রধান পরিদর্শক করা হয় ব্রাড লওয়েনকে।

ভূমিকম্পের পর বাংলাদেশের গার্মেন্টস কারখানা পরিদর্শন শেষে সেই লওয়েন বলেন, ‘নেপালের ভূমিকম্পের পর আমরা প্রায় ৬১টি গার্মেন্টস পরিদর্শন শেষে তিনটি গার্মেন্টেসে ফাটলের প্রমাণ পেয়েছি। আমরা গার্মেন্টসগুলোকে কাজ স্থগিত রাখার নির্দেশনা দিয়েছি এবং প্রকৌশলীরা গার্মেন্টসগুলো পরিদর্শন করবেন। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস কর্মকর্তারা এ ফাটলের বিষয়গুলো তদন্ত করবেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.