সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পর্ণোগ্রাফি, অশ্লিল ভিডিও, অশ্লিল ছবি, অশ্লিল বক্তব্য সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে পাঠানো বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী সাত দিনের মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসিকে তা বন্ধে প্রয়োজনীয ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে গত ২১ এপ্রিল জনস্বার্থে হিউম্যান রাইডস এ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন রিট দায়ের করেন। সে রিটের শুনানি করে আজ হাইকোর্ট এ আদেশ দেন।
