৩৪০৬ বোতল ফেনসিডিল উদ্ধার

car-fencidelযশোরের বেনাপোল পর্যটন মোটেল থেকে ৩৪০৬ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

শুক্রবার সকাল ৮টার দিকে পর্যটন মোটেলের সামনে রাখা টয়োটা হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪৭২৫) থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, দুই যুবক বেনাপোল সীমান্ত থেকে একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে পর্যটন মোটেলে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা পর্যটন মোটেলে অভিযান চালিয়ে ওই মাইক্রোবাসটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের মধ্য থেকে ৩৪০৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.