বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

bsf19মেহেরপুরের মুজিবনগর সীমান্তে শরিফুল (৪২) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের ১০৬ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ভারতীয় সীমান্তে কয়েকজন বাংলাদেশি গাছ চুরি করতে যায়।

এ সময় বিএসএফ সদস্যরা শরিফুলকে আটক করে তাকে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

শরিফুল মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝেরপাড়া গ্রামের মৃত হবিবারের ছেলে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.