ফের বড় পর্দায় মৌটুসী

moutoshi+2ফের বড় পর্দায় দেখা যাবে টিভিপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসকে। আলভী আহমেদের পরিচলনায় চলতি মাসের ২৯ তারিখে প্রেক্ষাগৃহে আসছে ইউটার্ন’ ছবিটি। আর এ ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।

টিভিপর্দার পাশাপাশি বড় পর্দায়ও দর্শক মাতাবেন এমনটাই বিশ্বাস করেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে মৌটুসী বলেন, ”এটা আমার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। এখানে আমার চরিত্রটি একেবারেই আলাদা। নিজের চরিত্রটি ভালভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শক টিভি পর্দার মৌটুসীকে চলচ্চিত্রে পুরোপুরি ভিন্নরূপে দেখবেন এমনটাই আমি মনে করি।”

এর আগে মৌটুসী মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করেছিলেন। ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতে অভিনয় করতে গিয়ে তার নতুন নতুন সব অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি।

এদিকে আসছে ঈদ উপলক্ষে নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌটুসী। এরই মধ্যে সম্প্রতি চিত্রনায়ক রিয়াজের সাথে একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি।

জিয়াউর রহমান জিয়ার রচনায় ও পরিচালনায় নাটকটির নাম দেওয়া হয়েছে ‘নাগরিক দংশন’। এছাড়া হাতে আরো কয়েকটি নাটক ও টেলিছবির কাজ রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.