যশোরের চাচড়া মোড় থেকে ১৮ কেজি স্বর্ণসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের চাঁচড়া এলাকায় সাতক্ষীরাগামী একটি বাসে অভিযান চালিয়ে ১২৬টি স্বর্ণবারসহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- শাহীন, আব্দুল্লাহ, হাবিবুর ও আনারুল।
খুলনার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ১৮ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ চারজনকে আটক করা হয়েছে।
যশোরে আটকের সাথে সাথেই তাদেরকে খুলনায় খুলনার আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।