অর্থমন্ত্রী নতুন আঙ্গিকের বাজেট উপস্থাপন করবেন বৃহস্পতিবার

index_82867ঢাকা: বাজেট প্রণয়নের গতানুগতিক নীতিতে পরিবর্তন এনে একাধিক বিষয়ের ওপর গুরুত্বারোপ না করে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের অনুঘটক হিসেবে মানবসম্পদ উন্নয়নকে অধিক গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ৪ জুন বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

মুহিত বলেন, এই ভিন্ন আঙ্গিকের উপস্থাপনা থেকে অবশ্য অবকাঠামো, গ্যাস ও বিদ্যুতের টার্গেট অর্জনের বিষয় বাদ যাবে না।

তিনি আরো বলেন, আগামী অর্থবছরের বাজেটে ভবিষ্যতে আরো উচ্চ প্রবৃদ্ধি অর্জনে মানব সম্পদ উন্নয়নকে আরো গুরুত্ব দেয়া হবে। এ জন্য শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সেক্টরের আরো উন্নয়নের বিষয়ে প্রস্তাব থাকবে ।

অর্থমন্ত্রী ইতোমধ্যেই জিডিপি’র লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ থেকে ৭ দশমিক ৩ নির্ধারণের লক্ষ্য স্থির করার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেছেন, আগামী অর্থবছরের অগ্রাধিকার তালিকায় বিদ্যুৎ ও পরিবহনের বিষয়ও থাকবে। অবশ্য মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ মনযোগ দেয়া হবে।

মুহিত বলেছেন, আসন্ন বাজেটে পদ্মা সেতু, মেট্রোরেল ও মগবাজার-মৌচাক ফ্লাইওভারের মতো চলমান বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পথ প্রশস্ত হবে।

অর্থমন্ত্রী বলেন, বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তাবলয় খাতে উলে¬খযোগ্য বরাদ্দ দিয়ে দারিদ্রতা হ্রাসের চলমান পদক্ষেপ অব্যাহত রাখা হবে। ইতোমধ্যে দেশে দারিদ্র হার ২০ ভাগ হ্রাস পেয়েছে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী অর্থ বছরের বাজেট ও আর্থিক নীতি অদূর ভবিষ্যতে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে সহযোগী ভূমিকা পালন করবে।

অর্থমন্ত্রী অভ্যন্তরীণ সম্পদ আহরণের দ্রুত বৃদ্ধি ঘটবে বলেও আশাবাদী। গত ৫ বছর ধরে এটি দুই শতাংশের ওপরে রয়েছে, যা পূর্ববর্তী বছরগুলোর চেয়ে অনেক বেশি।

এর আগে তিনি সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ সম্পদের শক্তিশালী প্রবৃদ্ধির ফলে ২০১৮ সালে বাজেটের আকার ৫ লাখ কোটি টাকায় নিয়ে যাবে। অবশ্য আগামী অর্থ বছরের বাজেটের আকার প্রায় ৩ লাখ কোটি টাকা হতে পারে। আর এটা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে ৫৬০ কোটি টাকা বেশী।

জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) ইতোমধ্যে আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৯৭ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক কর্মসূচির চেয়ে ২৯.৩৩ ভাগ এবং মূল বাজেটের বার্ষিক কর্মসূচির তুলনায় ২০.৭৭ ভাগ বেশী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.