গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে ২৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৩ জুন) সকালে উপজেলার কালনা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন, যশোরের শার্শা থানার মাটিপুকুরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জাকির হোসেন গাজী (৩০) ও একই গ্রামের আমির হোসেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২২)।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) এনামূল হক চৌধুরী জানান, মাদক পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কালনা ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে আটক করা হয়। পরে ওই মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মোটরসাইকেলের দুই আরোহীকেও আটক করা হয়।
তিনি আরো জানান, আটকরা দীর্ঘদিন ধরে যশোর থেকে ফেনসিডিল এনে গোপালগঞ্জে বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
