গ্যাস সিলিন্ডার বিস্ফোরণঃ বেলুন বিক্রেতাকে আটক করেছে পুলিশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণঃ বেলুন বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মিরপুরের রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করা হয়।

রুপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে তার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। সুস্থ্য হলেই সাঈদকে গ্রেপ্তার দেখানো হবে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে।

এর আগে বুধবার বিকেলে রূপনগরের মনিপুর স্কুলের পূর্ব পাশে ১১ নম্বর সড়কের মাথায় বেলুনে গ্যাস ভরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আরও ১২ শিশুসহ ১৫ জনকে হাসপাতালে ভতি করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.