সাবেমেরিন ক্যাবলের মুম্বাই অংশে রিপিটার মেরামত করায় শুক্রবার থেকে দেশে ইন্টারনেটে ধীরগতি দেখা যাচ্ছে। তবে আগামী দুই দিনের মধ্যে ইন্টারনেটে আগের গতি ফিরে আসবে বলে আশা করছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন।
জানা গেছে, সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-ফোর) মুম্বাই ও চেন্নাই অংশের রিপিটারে ত্রুটি দেখা দিয়েছে। ১১ মার্চ থেকে সাবমেরিন ক্যাবলের ওয়েস্টার্ন পার্টের মেরামত শুরু হয়েছে। ১৫/১৬ তারিখে শেষ হবে। এর ফলে বিএসসিসিএল তার মূল উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ পাচ্ছে না। ফলে দেশীয় আইএসপি সংগঠনগুলো, যারা বিএসসিসিএলের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে দেশীয় বাজারে ভারতের মুম্বাই ও চেন্নাইয়ে রিপিটার রিপ্লেসমেন্ট কার্যক্রম চলছে। এ কারণে গ্রাহকরাও কম গতি পাচ্ছেন। রিপিটার মেরামতের কাজ শেষ হলে ইন্টারনেটের গতি বাড়বে।
এদিকে রিপিটার রিপ্লেসমেন্ট কার্যক্রম ছাড়াও গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার দীর্ঘ রাস্তার সংস্কার কাজ চলছে। যার ফলে প্রায় সময়েই ভূগর্ভস্থ আইটিসি ক্যাবল কাটা পড়ছে, এতে করে ভারত থেকে আমদানিকৃত ব্যান্ডউইথের সরবরাহও নিয়মিতভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কয়েকদিন ধরে ইন্টারনেটে গতি (সাবমেরিন ক্যাবলভিত্তিক ব্যান্ডইথের) কমেছে।
বিএসসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন বলেন, শুধু ক্যাবলের ওয়েস্টার্ন পার্টে (পশ্চিমাংশে) সমস্যা হয়েছে। ইস্ট পার্ট (পূর্বাংশ) ঠিক রয়েছে। আগামী দুই দিনের মধ্যে এই সসমস্যা দূর হয়ে যাবে।
