রিজার্ভ চুরি বিষয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

downloadবাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির বিষয়ে সরকারের বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন তিনি। বিষয়টি জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া হক।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকারদের ৮০০ কোটি টাকা (১০ কোটি মার্কিন ডলার) চুরির বিষয়ে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হলো, আর কী ব্যবস্থা আরও নেওয়া যেতে পারে এ বিষয়ে মন্ত্রী বক্তব্য তুলে ধরবেন।

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে অর্থমন্ত্রীর যে আলাপ হয়েছে তাতে কী সিদ্ধান্ত এলো তাও জানানো হবে সংবাদ সম্মেলনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.