টুইঙ্কেল ফিরছেন তবে…

9b2fc7ac72b4d518baba272be3976ba7-3‘আমার ভেতরের চেতন ভগত (লেখক) বাইরে বেরোনোর জন্য ছটফট করছে!’ এভাবেই ঠাট্টা করে নিজের প্রত্যাবর্তনের আভাস দিলেন একসময়ের আলোচিত বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। তবে অভিনেত্রী হিসেবে নন, টুইঙ্কেল বলিউডে ফিরতে চান গল্পকার হিসেবে। চলচ্চিত্রের গল্প লিখতে চান তিনি। তাঁর মাথায় নাকি এরই মধ্যে একটি গল্প ঘুরপাকও খাচ্ছে। তিনি তা নিজের ভাষায় লিখছেন এখন। চলচ্চিত্রের জন্য উপযোগী করতে মনের মতো একজন চিত্রনাট্যকার খুঁজছেন তিনি।
সম্প্রতি ‘স্প্রিং ফিভার ২০১৬’ নামের একটি সাহিত্য সম্মেলনে টুইঙ্কেল খান্না তাঁর চলচ্চিত্রের গল্প লেখার কথাটি জানান। বেশ আগেই লেখিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে এই অভিনেত্রীর। ‘মিসেস ফানিবোনস’ ছদ্মনামে নিয়মিত তিনি বিভিন্ন পত্রিকায় কলাম লেখেন। গত বছর নিজের এই ছদ্মনামেই একটি বইও প্রকাশ পেয়েছে তাঁর।
১৯৯৫ সালে বারসাত ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় বলিউড তারকা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কেলের। অভিনেত্রী হিসেবে সর্বশেষ তাঁকে ২০০১ সালে লাভ কে লিয়ে শালা কুছ ভি কারেগা ছবিতে দেখা যায়। এরপর ২০১০ সালে স্বামী অক্ষয় কুমার অভিনীত ছবি তিসমার খান-এর কয়েক সেকেন্ডের একটি দৃশ্যে দেখা যায় তাঁকে। তবে প্রযোজক হিসেবে বলিউডের সঙ্গে এখনো সম্পৃক্ত এই সাবেক অভিনেত্রী। এখন অপেক্ষায় আছেন গল্পকার হিসেবে বলিউড অভিষেকের জন্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.