হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ১৪ কেজি ওষুধ এবং প্রসাধনী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় জড়িত সন্দেহে কলকাতা ফেরত যাত্রী তমিজ উদ্দিনকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক জানান, আমদানি নীতিমালা অমান্য করে ওই যাত্রী কলকাতা থেকে ওষুধ ও প্রসাধনী নিয়ে আসেন। তার ব্যাগ তল্লাশি করে ৬০০ টিউব স্কিন কেয়ার ক্রিম ও ১০০ টিউব ফেয়ার অ্যান্ড লাভলী উদ্ধার করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও খবর
