স্পেকট্রাম নিলামের নীতিমালা সংশোধন চূড়ান্ত করেছে বিটিআরসি। ফলে বাজারের নেতৃত্বত্বস্থানে থাকা গ্রামীনফোনকে নিলামে যেতে হবে।
বাংলাদেশ টেলিকম রেগুলটরি কমিশনের এক কর্মকর্তা জানায়, চূড়ান্ত অনুমোদনের জন্য এই সুপারিশ সরকারের কাছে পাঠানো হয়েছে। আর এই সংশোধিত নীতিমালা অনুযায়ী, যেকোনো অপারেটরকে ৯০০ মেগাহার্টজ ও ১৮০০ মেগাহার্টজ জিএসএম ব্যান্ডে ২০ মেগাহার্টজের বেশি ব্যান্ড থাকলে তাকে নিলামে যেতে হবে।
বর্তমানে শুধুমাত্র গ্রামীনফোনই এই শ্রেণিতে পড়েছে। কেননা উক্ত ব্যান্ডে জিপি’র ৩২ মেগাহার্টজ ব্যান্ডউইথ রয়েছে। আর রবি এবং এয়ারটেল একীভূত হওয়ার পর তারাও নির্ধারিত ব্যান্ডউইথ অতিক্রম করবে এবং তখন তাদেরও এই প্রক্রিয়ায় যেতে হবে।
গত বছর ৩০ এপ্রিল এই নিলামের নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু মোবাইল অপারেটররা অসম্মতি জানানর ফলে সেই আদেশ স্থগিত করা হয়। বর্তমানে সরকার এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে চাইছেন। যা আনুমানিক রাষ্ট্রের ৫ হাজার কোটি টাকা তহবিল সংগ্রহ করবে। বিটিআরসি আসন্ন নিলাম অনুযায়ী এই অর্থবছরে দুটি ব্যান্ডে মোবাইল স্পেকট্রাম বিক্রির পরিকল্পনা করেছে।
বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র বাংলালিংক এই আদেশে আগ্রহী বলে জানিয়েছেন বিটিআরসি’র এক কর্মকর্তা।
বর্তমানে তিনটি ভিন্ন ব্যান্ডে রবি এবং এয়ারটেলের ১৯.৮ মেগাহার্টজ ও ২০ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে। অপরদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের আছে ২৫.২ মেগাহার্টজ এবং সিটিসেলের মাত্র ৬.৫ মেগাহার্টজ।
