বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় আর শরীরী সৌন্দর্যে বহু আগেই ভক্ত হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
সফলতার অনেক তকমা জমা হয়েছে তার ঝুড়িতে। পেয়েছেন হলিউডে কুয়ান্টিকো, বেওয়াচ ও অস্কারের প্রেজেন্টারের পদও। এবার প্রিয়াঙ্কার চোখ নির্বাচিত হয়েছে ‘সেরা যৌন আবেদনময়ী’ হিসেবে।
মেয়েদের বিশেষ পোশাকের বিখ্যাত প্রতিষ্ঠান ভিক্টোরিয়া সিক্রেট এ তকমা দিয়েছে ৩৩ বছর বয়সি এই বলিউড ডিভাকে। গতকাল শুক্রবার (২৫ মার্চ) সকালে প্রিয়াঙ্কা টুইটারে লিখেছেন, ‘আবেদনময়ী চোখ, আবেদনময়ী অভিনয়শিল্পী দল! ভালো লাগল।’
এতে যৌন আবেদনময়ী অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ‘স্ক্যান্ডাল’ সিরিজের তারকা কেরি ওয়াশিংটন। যৌন আবেদনময়ী গায়িকা হিসেবে তকমা পেয়েছেন ডেমি লোভেটো।
