চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে এরিকসনের ‘ইন্টারনেট অব থিংস’ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিমের গ্রাহককে নিবন্ধনে বাধ্য করতে কয়েক ঘণ্টা করে সিম বন্ধ রাখা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সংযোগ সাময়িক বিচ্ছিন্নের সতর্কবার্তার পর সিম নিবন্ধন করা না হলে পর্যায়ক্রমে সেসব সিম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। ২০১৫ সালেরর ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আর অপারেটরগুলো নতুন সিম কিনতে ও পুরাতন সিমের নিবন্ধনে গ্রাহদের আঙুলের ছাপ বাধ্যতামূলক করে। কিন্তু অপারেটগুলো আঙুলের ছাপ সংরক্ষণ করছে এমন অভিযোগ আনা হলে এই কার্যক্রম মন্থর হয়ে পড়ে।
তবে প্রতিমন্ত্রী বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের তথ্য এনআইডিতে যাচ্ছে। অন্য কোথাও সংরক্ষিত হচ্ছে না।