রোমান্সে মজেছেন পরী

download (2)রোমান্সে মজেছেন হালের ক্রেজ অভিনেত্রী পরীমনি। কক্সবাজারের সমুদ্র সৈকতে বইছে সেই রোমান্সের হাওয়া।

কত স্বপ্ন কত আশা চলচ্চিত্রের একটি রোমান্টিক ঘরানার গানে রোমান্স করছেন এই অভিনেত্রী। ওয়াকিল আহম্মেদ পরিচালিত এই চলচ্চিত্রে পরীর বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। কক্সবাজার থেকে মুঠোফোনে এমনটাই জানান পরী।

শুটিং প্রসঙ্গে পরীমনি বলেন, ‘কালিয়াকৈরে কত স্বপ্ন কত আশা চলচ্চিত্রের ফাইটের শুটিং শেষে কক্সবাজার এসেছি। এখানে এই চলচ্চিত্রের দুটি গানের শুটিং করব। গতকাল থেকে চেয়েছি ছোট্ট নদী/ পেয়েছি সাগর শিরোনামের একটি রোমান্টিক গানের শুটিং করছি। কক্সবাজার সমুদ্র সৈকতে গানের দৃশ্যায়নের কাজ চলছে। এখানে আরো ৬দিন থাকব।’

এর আগে কালিয়াকৈরের জমিদারবাড়িতে এই চলচ্চিত্রের ফাইটের দৃশ্য ধারণের কাজ হয়েছে। কক্সবাজারে গানের শুটিং শেষ হলেই ক্যামেরা ক্লোজ হবে এই চলচ্চিত্রের। ৩ জানুয়ারি মহরতের মাধ্যমে রোমান্টিক অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রের শুটিং শুরু হয়। পরী-বাপ্পী ছাড়াও এতে আরো অভিনয় করছেন, ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

কত স্বপ্ন কত আশা চলচ্চিত্র ছাড়াও বর্তমানে পরীমনি ব্যস্ত রয়েছেন গুণী নির্মাতা মালেক আফসারীর নির্মিতব্য চলচ্চিত্র অন্তর জ্বালা, গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল, সাখাওয়াত হোসেনের নদীর বুকে চাঁদ, শামিমুল ইসলাম শামিম পরিচালিত আমার প্রেম আমার প্রিয়া, শফিক হাসানের ধূমকেতু, শাহ আলম মণ্ডলের আপন মানুষসহ বেশ কিছু চলচ্চিত্র নিয়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.