রাজশাহী রুটে নভোএয়ার এর যাত্রা শুরু

473383ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের প্রিমিয়াম ও সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। শুক্রবার সকালে নভোএয়ার এর প্রথম ফ্লাইটটি রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

এ সময় নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ উপলক্ষে শাহ মাখদুম বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর মননীয় প্রতমিন্ত্রী জনাব জুনাইদ আহমদে পলক, এম প,ি ফজলে হোসনে বাদশা এম প,ি নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদশে জাতীয় ক্রকিটে দলরে সাবকে অধনিায়ক খালদে মাসুদ পাইলট, মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলম, শাহ মাখদুম বিমানবন্দরের ম্যানেজার সেতাফুর রহমান, ট্রাভেল এজেন্সীর কর্মকর্তা ও বিভিন্ন বিমান সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সপ্তাহে প্রতি সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-রাজশাহী রুটের ভাড়া সর্বনি¤œ ৩২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা শুরু উপলক্ষ্যে প্রথম একমাস একটি টিকেট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে রাজশাহী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর ও সৈয়দপুর ভ্রমণ করতে পারবেন মাত্র ৬০০০ টাকায়।

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর এবং সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এছাড়া ২রা এপ্রিল থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। শিগগিরই ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্য, নেপালসহ আন্তর্জাতিক নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.